স্টাফ রিপোর্টার: রাজনৈতিক বড় কোন নেতা নয়, সরকারি প্রতিষ্ঠানের কোন কর্মকর্তা নয়, কোন শিল্পপতি নয়, বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত সামান্য বেতনের টাকাগুলো সে নিজে না খেয়ে দেশের এই অন্তিম মুহূর্তে করোনা মোকাবেলায়,কাউকে না জানিয়ে গোপনে অসহায় দুস্থদের মাঝে সাহায্য সহযোগিতা করে আসছেন শামীম আহমেদ বাবু।
আজ গণমাধ্যমকর্মী ভাইদের না বলা কথাগুলো বলতে চাই। রাজনৈতিক নেতা, বা সরকারি প্রতিষ্ঠানের নিউজগুলো সংগ্রহ করার জন্য দূরদূরান্তের পথে যেয়ে ঘণ্টার পর ঘণ্টা সময় ব্যয় করে নিউজ, ভিডিও ফুটেজ ও পত্র-পত্রিকায় প্রকাশিত করে থাকেন।
তারাকি কখনো রিপোর্টারদের কখনো কোন খবর রাখেন। তাদের আয়ের উৎস কি ? তারা কয় টাকা বেতনে চাকরি করেন, তাদের মোটরসাইকেলের তেল, নেট ও পত্রিকা বিল কিভাবে দিতে হয় ? থাক ওদিকে আর বেশি না যাওয়াই ভালো।
আজ মরণঘাতি এই করোনাভাইরাসে বিশ্ববাসী আতঙ্কিত। বাংলাদেশ সরকারের নির্দেশক্রমে সকলকেই ঘরে থাকার নির্দেশ। আর এ নির্দেশ পালন করতে গিয়ে শিল্পপতি ও সরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী ছাড়া সকল শ্রেণী-পেশার মানুষের মধ্যেই অনেক ধরনের অভাব অনাটন দেখা দিচ্ছে। বিশেষ করে মধ্যবিত্ত পরিবারের মানুষগুলো আজ অভাবে থাকলে ও কাওকে প্রকাশ করতে পারছে না।
তেমনি আজ দৃষ্টান্তমূলক কাজ করে যাচ্ছেন কুষ্টিয়ার খোকসার কৃতিসন্তান”শামীম আহমেদ বাবু ভাই” তিনি বেতনের সবগুলো টাকাই প্রায় অসহায়ের মাঝে সাহায্য সহযোগিতা করে আসছেন। এদিকে দূরদিনে স্থানীয় কিছু সাংবাদিকদের মাঝে কিছু আর্থিক সহায়তা প্রদান করেন।