খোকসায় স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২ শাহাদাৎ বার্ষিকী অনুষ্ঠিত

0

মিলন খান খোকসা প্রতিনিধিঃ কু্ষ্টিয়া খোকসা উপজেলা আওয়ামীলীগের উদ্দোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালনের প্রস্তুতি মুলক সভা গতকাল বিকাল ৫ টায় খোকসায় আওয়ামীলীগ অফিস কার্যলয়ে অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও বেতবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান বাবুল আকতার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও খোকসা উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্জ সদর উদ্দিন খান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও খোকসা পৌর মেয়র প্রভাষক তারিকুল ইসলাম তারিক। থানা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক মোঃ জিল্লুর রহমান কু্ষ্টিয়া জেলা পরিষদের সদস্য মুজাহিদল ইসলাম বাবলু সহ স্থানীয় নেতা কর্মীগণ। এছাড়াও উক্ত প্রস্তুতি মুলক সভায় উপজেলা ৯ টি ইউনিয়নের চেয়ারম্যান, মেয়র, আওয়ামীলীগের সকল অঙ্গসংগঠনের নেতা কর্মীগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, জাতির জনকের শাহাদাৎ বার্ষিকী প্রতিটা ইউনিয়নে যথাযত মর্যাদায় পালন করতে হবে । পর্যায়ক্রমে সকল ওয়াডে করা যায় কিনা তা বিবেচনায় নেওয়ার তাগিত দেন। সভায় সকল নেতাকর্মী বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রেরণায় কালো ব্যাজ, কোরআন তেলাওয়াত, দোয়া ও কাঙ্গালি ভোজ দেওয়ার ব্যবস্থা করার সিদ্ধান্ত হয়।
ঘরোয়া পরিবেশে প্রস্তুতি মুলক সভায় সকলে জাতির জনকের শাহাদাৎ বার্ষিকী পালন করার সর্বসম্মতি সিদ্ধান্ত গৃহীত হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.