মিলন খান খোকসা: কুষ্টিয়ার খোকসা উপজেলায় ১৪ দিন হোম কোয়ারেন্টিনে না থেকে প্রকাশ্যে রাস্তা-ঘাট ও হাটবাজারে ঘোরাঘুরি করার দায়ে খোকসা উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নিবার্হী ম্যাজিস্ট্রেট মৌসুমী জেরিন কান্তা, ৪ প্রবাসীকে ২২ হাজার টাকা ভ্রাম্যমান আদালতে জরিমানা করেন।
রবিবার ২২ মার্চ সকাল থেকেই খোকসা থানা অফিসার ইনচার্জ মোঃ মুজিবুর রহমান এর নির্দেশনায় অভিযান চালিয়ে তাদের নিজ নিজ এলাকা থেকে প্রকাশ্যে চলাফেরা করার দায়ে পুলিশ তাদেরকে গ্রেফতার করেন।
উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নিবার্হী ম্যাজিস্ট্রেট মৌসুমী জেরিন কান্তা ও কুষ্টিয়া জেলা অতিরক্তি ম্যাজিস্ট্রেট মোঃ সবুজ হোসেন, তাদেরকে সরকারি বিধি নিষেধ ও আইন অমান্য করার অপরাধে ১৮৬০ এর ২৬৯ ধারা মোতাবেক
৪ প্রবাসীকে জনকে ২২ হাজার টাকা ভ্রাম্যমান আদালতে জরিমানা আদায় করেন।
দোষীরা হলেন, খোকসা বি- মির্জাপুর গ্রামের মৃত আহসান আলী ছেলে মোঃ শহীদ উদ্দিন কে দশ হাজার, খোকসা খাগর বাড়ী গ্রামের সুশান্ত ঘোষের ছেলে স্বপন ঘোষ কে দশ হাজার, খোকসা পদ্মবিলা গ্রামের মনোরঞ্জন কুমারের ছেলে কিশোর কুমার কে এক হাজার, ও মানিক কাট গ্রামের মৃত অতুলকৃষ্ণ সরকারের ছেলে অসীম সরকার কে এক হাজার টাকা। জরিমানা আদায় করেন।
তিনি বলেন, বিশ্বে ১৭০টি দেশ করোনা আক্রান্ত। এই দেশগুলি থেকে আগতদের অনেকে বিমানবন্দরে প্রাথমিক চিকিৎসা না নিয়ে ফাঁকি দিয়ে চলে গেছে। তাদের চিহ্নিত করার জন্য মাঠ পর্যায়ে নির্দেশ দেয়া হয়েছে। আপনারা আতঙ্কিত না হয়ে সচেতনতা বৃদ্ধি প্রতিরোধ মূলক ব্যবস্থা অনুশীলনের মাধ্যমে নিজেকে এবং পরিবারকে সুরক্ষিত রাখুন।