Friday, September 4

খোকসায় ৫ম শ্রেণির ছাত্রীকে রাস্তা থেকে তুলে নিয়ে গণধর্ষণ

0

নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়ার খোকসায় পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে রাস্তা থেকে তুলে নিয়ে দলবেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।

স্থানীয়রা জানায়, সোমবার সন্ধ্যায় শিশুটি শোমসপুর বাজার থেকে ৫’শ গজ দূরে ভাড়া বাসায় ফিরছিল। এ সময় কয়েকজন দুর্বৃত্ত রাস্তা থেকে তাকে জোর করে স্থানীয় রওশন মেম্বারের ধানের চাতালে নিয়ে যায়। সেখানে শিশুকে ধর্ষণ করে তারা। এক শিশুটি পালিয়ে বাড়ি এসে পরিবারের লোকদের বিষয়টি জানায়।
পরে রাতেই শিশুটির বাবা শোমসপুর গ্রামের আবুল হোসেনের ছেলে ইমন, তার সহযোগী একই গ্রামের মিলন শেখের ছেলে আব্দুল মজিদ, রফিকুলের ছেলে পিয়াস ও মতি লালের ছেলে রতনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন। অভিযোগ পেয়ে পুলিশ রাতেই রতন (১৯) ও আব্দুল মজিদ (১৯)কে আটক করে।
২০০০ সালের নারী ও শিশু নির্যাতন আইনের ৯/১ক -৩০ ধারা মোতাবেক মামলা করা হয়। মামলা নং ৩ তাং ৪/৩/১৯ ইং। মঙ্গলবার দুপুরে কুষ্টিয়ার জেল হাজতে দুজনকে প্রেরণ করেন।

পুলিশ জানায়, শিশুটির বাবার দায়ের করা অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। মঙ্গলবার দুপুরে শারীরিক পরীক্ষার জন্য শিশুটিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়াও ঘটনায় জড়িত থাকার অভিযোগে আটক দুই যুববকে রিমান্ডের আবেদন সহ আদালতে হাজির করা হয়েছে।

শিশুটির বাবা ও মার অভিযোগ, বেশ কিছুদিন ধরেই মাদকসেবী ইমন তাদের স্কুল পড়ুয়া মেয়েকে উত্যক্ত করে আসছিল।

খোকসা থানার ওসি (তদন্ত) ও মামলার আইও এস এম কাফরুজ্জামান বলেন, ঘটনার রাতেই ৪ জনের ২ জনকে আটক করে আদালতে পাঠানো হয়েছে। আটকরা ধর্ষণের ঘটনার সঙ্গে জড়িত বলে স্বীকার করেছে। প্রধান আসামিকে আটকের জোর তৎপরতা চলছে। অল্প সময়ের সব আসামিকে আটক করা হবে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.