Saturday, September 12

খোকসা ইসলামী ফাউন্ডেশনে সেলিম আলতাফ জর্জ’এর মতবিনিময় সভা

0

খোকসা প্রতিনিধিঃ কু্ষ্টিয়া-৪ আসনের আওয়ামীলীগের মনোনিত প্রার্থী ব্যারিষ্টার সেলিম আলতাফ জর্জ শনিবার দুপুরে খোকসা উপজেলা ইসলামী ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক গণ-শিক্ষা ও সহজ কুরআন শিক্ষা ও দারুল আরকান মাদ্রাসার সকল শিক্ষক কর্মকর্তা ও কর্মাচারীগণের সাথে মতবিনিময় সভা করেন।
উপজেলা ওলামালীগের সভাপতি মওলানা মোঃ আবু দাউদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে কু্ষ্টিয়া -৪ আসনের আওয়ামীলীগের প্রার্থী ব্যারিষ্টার সেলিম আলতাফ জর্জ বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া ইসলামিক ফাউন্ডেশন কলেবরে এখন অনেক বেশি প্রসার লাভ করেছে। বর্তমান সরকার জননেত্রী শেখ হাসিনা ইসলামী শিক্ষা ও ইসলামিক ফাউন্ডেশন এর সকল কার্যক্রমকে বেগবান করার লক্ষ্যে সুদূর পরিকল্পনা গ্রহণ করেছেন। তারই লক্ষে আপনারা আপনাদের অবস্থান থেকে আগামী ৩০ তারিখের নির্বাচনে আপনাদের সুচিন্তিত মতামত বঙ্গবন্ধুর হাতে গড়া ইসলামী ফাউন্ডেশনের কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাবেন।
২০১৯ সালে ইসলামি ফাউন্ডেশনের বর্তমান প্রকল্পের কাজ শেষ হয়ে যাচ্ছে। নতুন করে এ প্রকল্পের কাজকে এগিয়ে নিতে জননেত্রী শেখ হাসিনা’র পক্ষে আপনাদের সুচিন্তিত রায় দেয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.