Tuesday, September 8

খোকসা উপজেলায় নবনির্বাচিত এমপির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

0

মিলন খান, খোকসাঃ কুষ্টিয়া ৪ আসনের জাতীয় সংসদের নবনির্বাচিত সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ এর সাথে খোকসা উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার দুপুর ১২ টার দিকে উপজেলা অডিটরিয়ামে সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময়ে ফুলেল শুভেচ্ছা, পিঠা, মিষ্টিমুখ ও নানা আয়োজনের মধ্য দিয়ে তাকে বরণ করেন।
উপজেলা নির্বাহী অফিসার মাফ্ফারা তাসনীন সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাদশ জাতীয় সংসদ সদস্যের তরুণ প্রজন্মের সুযোগ্য নবনির্বাচিত সংসদ সদস্য কুষ্টিয়া ৪ আসনের নয়নের মনি ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ তিনি তার বক্তৃতায় বলেন বাংলাদেশ সরকার আজ বিড়ল অর্জন করেছেন। চতুর্থবারের মতো সরকার গঠন করে দেশ আজ উন্নয়নের জোয়ারে তারই ধারাবাহিকতায় আজ আমরা উন্নয়নের অগ্রযাত্রায় পৌঁছাতে সক্ষম হয়েছি।
সবাইকে এক হয়ে কাজ করতে হবে দলের মধ্যে কোন বিরোধ থাকতে চলবে না আমি আপনাদের ভোটে আজ সংসদ সদস্য হতে পেরেছি আমি আপনাদের পাশে থেকে দেশ উন্নয়নের সহযোগিতায় কাজ করে যাব। কুমারখালী- খোকসা উপজেলার ২ উপজেলা কে আধুনিক উপজেলা করার লক্ষ্যে কাজ করে যাব।

উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও খোকসা উপজেলার সুযোগ্য বারবার নির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. সদর উদ্দিন খান,

উপস্থিত ছিলেন খোকসা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বেতবাড়ীয়া ইউপি চেয়ারম্যান মোঃ বাবুল আকতার উপজেলা সহকারী (ভূমি) কমিশনার সাদিয়া জেরিন, খোকসা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র প্রভাষক মো. তারিকুল ইসলাম, খোকসা থানা অফিসার ইনচার্জ এ বি এম মেহেদী হাসান, শিক্ষা কর্মকর্তা ফারুক আহমেদ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার কামরুজ্জামান সোহেল, কৃষি কর্মকর্তা, মৎস্য কর্মকর্তা, যুব কর্মকর্তা প্রাণিসম্পদ কর্মকর্তা, বিদ্যুৎ কর্মকর্তা, ফায়ার সার্ভিস কর্মকর্তা, বিভিন্ন সরকারি কর্মকর্তা-কর্মচারী সহ ইলেকট্রিক প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.