Thursday, September 10

খোকসা উপজেলায় পানিতে ডুবে ২ বছরের শিশুর মৃত্যু

0

মিলন খানঃ কুষ্টিয়ার খোকসা উপজেলার সীমান্তবতি কুমারখালী উপজেলার মোহাম্মদপুর গ্রামে ফারুক উদ্দিনের শিশু কন্যা ছাম্মি আক্তার( ২) আজ বৃহস্পতিবার (০১ নভেম্বর) সকাল ১১টার দিকে শিশুদের সঙ্গে খেলা করতে করতে পুকুরের মধ্যে পড়ে যায়। শিশু ছাম্মিকে উদ্ধার করে খোকসা হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আনলে কর্তব্যরত ডাক্তার খালেদ সাইফুল্লাহ তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুতে হাসপাতালে আশপাশে কান্নার সোক বয়ে আনে।
এ বিষয়ে জানতে চাইলে অফিসার ইনচার্জ মোঃ মেহেদী মাসুদ বলেন আমাদের পুলিশ তদন্ত হাসপাতালে গিয়েছে যদি পানিতে ডুবে মারা যায় তাহলে তার পোস্টমোডাম করা লাগবে না বলে জানিয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.