Thursday, September 3

খোকসা উপজেলায় প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের বাছাই ও সম্মেলন অনুষ্ঠিত

0

মিলন খান, খোকসা(কুষ্টিয়া): কুষ্টিয়ার খোকসা উপজেলায় ২০১৮-১৯ অর্থ বছরে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের মধ্যে থেকে ২০ জন প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম বাছাই ও সম্মেলন বৃহস্পতিবার সকালে খোকসা উপজেলা হলরুমে অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মাফ্ফারা তাসনীন প্রধান অতিথি হিসেবে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। খোকসা উপজেলা ইসলামী ফাউন্ডেশন এর ফিল্ড সুপারভাইজার মোঃ জালাল উদ্দিনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা

মৎস্য অফিসার রাশেদ হাসান। ইসলামী ফাউন্ডেশন এর উপ-পরিচালকের প্রতিনিধি হিসাবে মোঃ আব্দুর রাজ্জাক উক্ত সম্মেলনে উপস্থিত ছিলেন। উপজেলার ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভার থেকে বিভিন্ন মসজিদের

প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম দের মধ্যে থেকে ২০ জন প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম কে শ্রেষ্ঠ ইমাম হিসেবে বাছাই করা হয়। পরবর্তীতে এ সকল প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের কে জেলা সম্মেলনে অংশগ্রহণের জন্য পাঠানো হবে। উক্ত বাছায় পড়বে ইসলামী ফাউন্ডেশন এর বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীগণ ইলেকট্রিক প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.