মিলন খান,খোকসাঃ জেগেছে যুব গড়বে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ার খোকসা উপজেলায় র্যালি ও আলোচনা সভা আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে খোকসা উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নির্বাহি অফিসার মাফ্ ফারা তাসনীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত র্যালিতে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো: নূর এ আলম, খোকসা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র প্রভাষক মোঃ তারিকুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা মো: বদিউর রহমান বদি, উপজেলা কৃষি কর্মকর্তা বিষ্ণু পদ সাহা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ ফজলুল হক, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আরিফুল আলম তসর, প্রিন্ট মিডিয়া সাংবাদিক শেখ ছাইদুল ইসলাম প্রবীণ, মোঃ হুমায়ুন কবির, মিলন খান, মোঃ আকরাম হোসেন, সহ অনেকে পরিশেষে প্রধান অতিথি যুবদের হাতে ঋণের চেক বই বিতরণ করেন।
এছাড়াও সচেতন নাগরিক তরুণ-তরুণীর ব্যাপক উপস্থিত ছিলো।