খোকসা প্রতিনিধিঃ নানা প্রাকৃতিক প্রতিকুলতা ও অতি বৃষ্টি উপেক্ষা করে রোপা বিনা ধান ৭ এর আশানুরুপ ফলন হয়েছে বলে দাবি করছেন স্থানিয় কৃষক ও কৃষি বিভাগ। কু্ষ্টিয়ার খোকসা উপজেলার গোসাইডাঙ্গী ব্লকে চাষী পর্যায়ে উন্নত মানের বীজ উৎপাদন প্রদর্শনীর বিনা ধান ৭ এর নমুনা শস্য কর্তন করা হয় সোমবার সকালে। ধান বীজ নমূনা সংগ্রহ অনুষ্ঠানে স্থানিয় পর্যায়ে কৃষিবিদ ও কৃষকগণ এ দাবি করেন।
গ্রামীন রিতিনিতি মোতাবেক মাঠ থেকে ধান কেটে মাড়ায় করে সন্তানকে বরন করা হয়। পরে ঝাড় ফোড় করে শুকিয়ে হেক্টর প্রতি ধানের ফলন ৫.৪ মেঃ টন (শুকনা) হয়েছে।
কৃষিবিভাগের অনন্য সাফল্যতার মুল দাবিদার গোসাইডাঙ্গীর কৃষকগণ।আর তাদের কাজের সহযোগিতায় ছিলেন উপ সহকারী কৃষি কর্মকর্তাগণ।
এবারে কু্ষ্টিয়ার খোকসা উপজেলায় লক্ষমাত্রার চেয়ে বেশী রোপা বিনা ধান উৎপাদন হবে বলে জানিয়েছেন কৃষি কর্মকর্তা কৃষিবিদ বৃষ্ণ পদ সাহা।