Saturday, September 12

খোকসা উপজেলায় ল্যাকটেটিং মায়েদের হেলথ্ ক্যাম্প অনুষ্ঠিত

0

খোকসা অফিসঃ কুষ্টিয়ার খোকসা উপজেলা পৌরসভার ৩ শ উপকারভোগীদের স্বাস্থ্য সেবা প্রদানের লক্ষে
২০১৭-১৮ অর্থবছরের কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচির আওতায় গতকাল বুধবার উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার মাফ্ফারা তাসনীন দুপুরের দিকে পৌরসভার ল্যাকটেটিং মাদার এর মা ও শিশুদের স্বাস্থ্যসেবার ক্যাম্পের উদ্বোধন করেন।

খোকসা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার কামরুজ্জামান সোহেল পৌরসভার বিভিন্ন এলাকা থেকে আগত মা ও শিশুদের বিভিন্ন রোগের সুব্যবস্থা পত্র ও বিভিন্ন ঔষধ পত্র তুলে দেন। মা ও শিশু পরিচর্চার বিভিন্ন বিষয় নিয়ে মহিলাদের মাঝে উপস্থাপন করেন। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফেরদৌস নাজনীন সুমনা ও পড়ো ল্যাকটেটিং মাদার সহায়তা কর্মসূচির প্রশিক্ষক সবুজ আহমেদ মহিলাদের মাঝে স্বাস্থ্যসচেতন কারী বিভিন্ন উপকরণ বিতরণ করেন। এছাড়াও উপজেলা মহিলা বিষয়ক অফিসের সকল কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.