Friday, August 21

খোকসা উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে করোনা প্রতিরোধে লিফলেট ও মাক্স বিতরণ

0

মিলন খান খোকসা: মরণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধ ও করণীয় সম্পর্কে ঘরে বসে নেই খোকসা উপজেলা আওয়ামী লীগের নেতা বর্গ মাঠে নেমেছে লিফলেট ও মাক্স নিয়ে। শনিবার বিকেলে খোকসা বাসস্ট্যান্ডে থেকে শুরু করে খোকসা বাজারের শ্রমজীবী ও সাধারণের মানুষের মাঝে বিনামূলে মাক্স ও লিফলেট বিতরণ করেন।

খোকসা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বেতবাড়িয়া ইউপি চেয়ারম্যান মোঃ বাবুল আক্তার, খোকসা উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক আল-মাসুম মোরশেদ শান্ত, কুষ্টিয়া জেলা পরিষদের সুযোগ্য সদস্য মোহাম্মদ মুজাহিদুল ইসলাম বাবলু সহ অঙ্গসংগঠনের নেতা বর্গ উপস্থিত ছিলেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.