Wednesday, September 9

খোকসা উপজেলা আনসার ভিডিপির ও গ্রাম প্রতিরক্ষা দলের সভা সমাবেশ অনুষ্ঠিত

0

মিলন খান, খোকসাঃ শান্তি শৃঙ্খলা উন্নয়ন নিরাপত্তায় সর্বত্র আমরা এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল সকালে কুষ্টিয়ার খোকসা উপজেলা অডিটরিয়ামে আনসার ভিডিপি আয়োজিত সমাবেশে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানটি উপজেলা নির্বাহী অফিসার মাফ্ফারা তাসনীন’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আনসার ভিডিপির জেলা ডেপুটি কমান্ডার মোঃ তরফদার আলমগীর হোসেন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র প্রভাষক মোঃ তারিকুল ইসলাম। উপস্থিত ছিলেন খোকসা নির্বাচন কমিশন মোঃ হাদি সমবায় অফিসার, প্রাণী সম্পদ অফিসার আনসার ভিডিপির বিভিন্ন কর্মকর্তাগন অনুষ্ঠানটি পরিচলনা করেন আনসার ভিডিপি ও গ্রাম প্রতিরক্ষা দলের সহকারী কমান্ডার মোঃ নজরুল ইসলাম। আলোচনা শেষে আনসার ও গ্রাম প্রতিরক্ষা দলের হাতে সেলাই মেশিন ছাতা বেতন ভাতা ও অন্যান্য সামগ্রী তুলেদেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.