Tuesday, September 15

খোকসা ও কুমারখালী কলেজ সরকারি করণের চুড়ান্ত অনুমোদন পেল

0

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রীর চূড়ান্ত অনুমোদন পেয়েছে কুষ্টিয়ার খোকসা ও কুমারখালী কলেজ সরকারি করণের। একই সাথে অনুমোদন পেয়েছে দেশের আরো ২৭১ টি কলেজ।

এর আগে গত ২ আগস্ট প্রধানমন্ত্রীর কাছে সার সংক্ষেপ পাঠানো হয়। ৮ আগস্ট প্রধানমন্ত্রীর অনুমোদন পাওয়া গেছে। সরকারিকরণের আনুষ্ঠানিক ঘোষণার জন্য এখন দরকার শিক্ষা মন্ত্রণালয়ের একটি প্রজ্ঞাপন। একটি বিশেষ সূত্র মারফত এ তালিকা গণ মাধ্যমে আসে।

এদিকে চূড়ান্ত অনুমোদনের খবর ছড়িয়ে পড়লে কলেজ দুটির শিক্ষার্থী ও শিক্ষকদের মাঝে ভালোলাগার অন্যরকম উত্তেজনা ছড়িয়ে পড়ে। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে তাদের স্বপ্ন সত্যি হতে যাচ্ছে।

খোকসা কলেজের অর্থনী‌তি বিভাগের প্রভাষক আব্দুল্লাহ আল মামুন বলেন, এ আনন্দ আমাদের সবার। যোগ্য প্রতিষ্ঠান হিসেবেই খোকসার ঐতিহ্যবাহী ও প্রথম কলেজটি সরকারিকরণ হয়েছে।

খোকসা কলেজের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান শরাফত হোসেন সুলতান বলেন, আশা করি খোকসা কলেজ সামনের দিকে আরো এগিয়ে যাবে।

পড়ালেখার মান আগের থেকে অনেক বাড়বে। ছাত্র-ছাত্রীরাও ঠিকমত কলেজকে উপভোগ করবে। শিক্ষকরাও তাদের দায়িত্বশীলের জায়গাটি অব্যাহত রাখবে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.