খোকসা প্রতিনিধিঃ খোকসায় মাদকাসক্ত এতটাই ভয়াবহ পর্যায়ে খোকসা বাসি চরম আতংকে গতরাত্রে খোকসা গ্রোপগ্রাম মাদকাসক্ত মিজানুর রহমান মিজান ওরফে কানা মিজান (৩২) এতটাই বেপরোয়া হয়ে উঠেছে পাশের বাড়ী নজরুল ইসলামের বাড়িতে চুরি ও শ্লীতাহানির অভিযোগ করেছেন বলে জানাগেছে।
খোকসা থানায় ঘটনার বিবরনে জানাগেছে, খোকসা গ্রোপগ্রাম ঈদগাহের পাশের বাড়ী মাদকাসক্ত মিজানুর রহমান মিজান ওরফে কানা মিজান দির্ঘদিন যাবৎ গ্রামের বিভিন্ন বাড়িতে চুরি ছিনতায় ও নারীদের শ্লীলতাহানি করে আসছে।
গত শনিবার রাত সাড়ে ১০ টার দিকে নজরুল ইসলামের স্ত্রী প্রকৃতির ডাকে সাড়াদিতে ঘরের বাহিরে গেলে চোর কানা মিজান ঘরের দরজা খোলা পেয়ে ঘরে প্রবেশ করে নজরুল ইসলামের স্ত্রী কাজ সেরে ঘরে প্রবেশ করলে চোর মাতাল কানা মিজান পিছোন দিক দিয়ে নজরুল ইসলামের স্ত্রী মারুফা খাতুন কে মুখ চেপে ধরেন। ঘরের বিদুৎতিক বাতি নিভিয়েদেয় কানা মিজান। চিল্লা চিল্লির একপর্যায়ে প্রতিবেশীরা ছুটে আসলে মাতাল, কানা মিজান দৌড়ে পালিয়ে যায়।
এ ব্যপারে খোকসা থানায় লিখিত অভিযোগ করেছেন বলে জানান মারুফা খাতুন। তিনি আরো জানান, ঘরে থাকা নগত ২৫ হাজার টাকা ও সাড়ে ৩ ভরি স্বর্নের গহনা নিয়ে পালিয়েগেছে কানা মিজান। পালানোর সময় মিজানের মোবাইল ফোন, শাট,লাইটার, ও লুঙ্গী ফেলেরেখেই পালায়।
খোকসা থানার ওসি (তদন্ত) চাকলাদার আসাদুর রহমান ঘটনা স্থল পরিদর্শন করেছেন। এবং উক্ত ঘটনায় অভিযুক্ত মিজানকে গ্রেফতারের চেষ্টাচলছে বলে জানান।
এদিকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাজমুল হুদা জানান, গ্রোপগ্রামের নজরুল ইসলামের বাড়িতে বাড়ির পাশের মাতাল মিজানুর রহমানের বিষয়ে একটি মৌখিক অভিযোগ পেয়েছি। বিষয়টি ওসি (তদন্ত) দেখভাল করছেন। অভিযোগ পেলে ব্যবমস্থা নেওয়া হবে।
এদিকে গ্রামের মধ্যে মাতাল মিজানুর রহমান ওরফে কানা মিজানের এহেন কর্মকান্ডের বিচারের দাবি করেছে ভুক্তভোগী পরিবার।
এ রিপোটার লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।