মিলন খান, খোকসাঃ কুষ্টিয়ার খোকসা উপজেলায় সরকারের আর্থিক অনুদানে ২০১৭-১৮ অর্থবছরে ইউনিয়ন পর্যায়ে মৎস্যচাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প আওতায় প্রথম ও দ্বিতীয় পর্যায়ে চার লক্ষ টাকার বাজেটে।
গত ১লা এপ্রিল এই প্রকল্পের আওতায় ৩০হাজার টাকার মনোসেক্স তেলাপিয়া গড়াই নদীতে ১০টি খাঁচা পদ্ধতিতে। খাঁচায় অবমুক্ত করা হয়। প্রতিদিনে মাছের খাবার বাবদ ১১শত টাকা করে ৪মাসে ১লক্ষ ৩২হাজার টাকার খাবার বরাদ্দ রাখা হয়েছে। বাকীটা মৎস্য চাষীদের প্রশিক্ষণ ও আনুষাঙ্গিক ব্যায়ভার ধরা হয়েছে।
৩মাস পর সোমবার সকালে কৃষক পর্যায়ে মৎস্য চাষীদের মাঠদিবসে মাছের বাস্তব পর্যবেক্ষণ করা হয়। দেশে আমিষের চাহিদা পূরণের লক্ষে উসমানপুর ইউনিয়নের বিশজন বেকার যুবককে নিয়ে গড়াই নদীতে খাঁচা পদ্ধতিতে মাছ চাষ করা হচ্ছে।
খোকসা কালীবাড়ী সংলগ্ন গড়াই নদীর ধারে মৎস্য পর্যবেক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। খোকসা উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃখন্দকার শহিদুর রহমান সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সহকারী ও ভূমি কমিশনার। মোহাম্মদ নূর- এ আলম।উপস্থিত ছিলেন খোকসা থানা পুলিশ তদন্তকারী চাকলাদার মোঃ আসাদুর জামান। প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার প্রদীপ কুমার। যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ বদিউর রহমান বদি, উসমানপুর ইউপি চেয়ারম্যান মোঃ আনিসুর রহমান বাবলু।সমাজ সেবক মোঃ আরিফুল আলম তশর, মৎস্য চাষি মোঃ আলতাপ হোসেন, মোঃ কাফি ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।