খোকসা জাতীয় ইঁদুর নিধন অভিযানের উদ্বোধন ও কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরন

0

IMG_20171030_121137মিলন খান, খোকসা প্রতিনিধিঃ গতকাল সকাল সাড়ে ১০টার দিকে খোকসা উপজেলায় জাতীয ইঁদুর নিধন ২০১৭ অভিযানের শুভ উদ্বোধন ও প্রনোদনা কর্মসূচীর আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার ১৫০টি কৃষকদের মাঝে বিতরন করাহয়। 

উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ সেলিনা বানুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ সদর উদ্দিন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খোকসা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বেতবারিয়া ইউপি চেয়ারম্যান মোঃ বাবুল আখতার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র প্রভাষক তারিকুল ইসলাম তারিক,IMG_20171030_124714 স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার বিষ্ণুপদ সাহা, খোকসা থানা তদন্ত অফিসার মোঃ চাকলাদার আসাদ মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ফজলুল হক, কুষ্টিয়া জেলা পরিষদের সদস্য মোজাহিদুল ইসলাম বাবলু, খোকসা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জানিপুর ইউ,পি চেয়ারম্যান হবিবুর রহমান হবি। খোকসা উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আবু হানিফ, জয়েন্তি হাযরা ইউ,পি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক।

IMG_20171030_113630খোকসা উসমান পুর ইউপি চেয়ারম্যান মোঃআনিচুর রহমান বাবলু সহ ইউনিয়নের সকল চেয়ারম্যান মেম্বার গন আওয়ামীলীগের অঙ্গ সংগঠের নেতা বর্গ উপস্থিত ছিলেন। পরিশেষে গরিব অসহায় দুস্থ্য মহিলাদের মাঝে ১২০ টি সেলাই মেশিন এবং ১০৮ টি টিউবয়েল বিতরন করেন – কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সদর উদ্দিন খান ও উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ সেলিনা বানু।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.