Thursday, November 5

খোকসা জানিপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠান

0
মিলন খান, খোকসা প্রতিনিধি : বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে খোকসা জানিপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, অভিভাবক সমাবেশ, বিদায় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
 কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও খোকসা উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সদর উদ্দিন খান। গুরুত্বপূর্ণ আলোচনা শেষে কবুতর উড়িয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করেন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খোকসা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও বেতবারিয়া ইউপি চেয়ারম্যান মোঃ বাবুল আকতার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র প্রভাষক মোঃ তারিকুল ইসলাম,
খোকসা থানা অফিসার ইনচার্জ মোঃ নাজমুল হুদা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ফারুক হোসেন, জেলা পরিষদের সদস্য মোঃ মোজাহিদুল ইসলাম বাবলু, শোমসপুর মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোঃ আয়েন উদ্দিন সহ বিদ্যালয় এর শিক্ষক-শিক্ষিকাগণ ও অভিভাবক উপস্থিত ছিলেন। বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা পারেড সালাম পরিদর্শন ও বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।  আগামীকাল বৃহস্পতিবার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অভিভাবক সমাবেশ, ও বিদায়  ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.