খোকসা প্রতিনিধিঃ খোকসা জানিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে মানেজিং কমিটির ভোট গ্রহন। খোকসা আইন শৃংক্ষলার
কঠোর প্রদক্ষেপে ও শান্তিপ্রিয় ভোটারগণ উৎসব মূখর সুন্দর পরিবেশে নির্বাচন কেন্দ্রে গিয়ে ভোটারগন ভোট দিয়েছে।
খোকসা জানিপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে সদস্য এবং অভিভাকরা তাদের মূল্যবান ভোটদিয়ে তাদের মনোনীত প্রার্থীকে বিজয়ী করেন
গতকাল বুধবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পযন্ত ভোট গ্রহন শেষে রিটার্নিং অফিসার নির্বাচনের ফলাফল প্রকাশ করেন তিনি জানান
সাধারন অভিভাবক নির্বাচন পদে বিজয়ী প্রথম হয়েছেন ৪০৩ ভোট পেয়ে মোঃজামাল উদ্দিন,২য়ঃ মোঃআশরাফুল আলম ৩৮০ ভোট
৩য়ঃমোঃআবুল কালাম আজাদ ৩৪৯ ভোট ৪র্থঃ মোঃ মনির বিশ্বাস ৩২০ ভোট
এবং মহিলা অভিভাবক সংরক্ষিত আসনে বিজয়ী হয়েছেন মোছাঃ জোসনা খাতুন ৩৬৭ ভোট প্রতিদন্দি প্রার্থী মোছাঃ আছিয়া ২৩৪ ভোট পেয়েছেন বলে সাংবাদিকের কে জানান।