মিলন খান, খোকসা প্রতিনিধি: কু্ষ্টিয়া খোকসা উপজেলা খোকসা জানিপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনীর শিক্ষার্থীদের ১১৯ তম বিদায় অনুষ্ঠান বিদ্যালয়ের হল রুমে গতকাল বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ আবু হানিফ এর সভাপতিত্বে ৫ম শ্রেনীর শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের ম্যানিজিং কমিমিটির সহ-সভাপতি সেলিম রেজা মিন্টু, দাতা সদস্য প্রভাষ কুমার সিংহ ও মহিলা সদস্য আজমেরী চৌধুরী প্রমুখও।
খোকসার ঐতিহ্যবাহি এ বিদ্যালয়ের ৫ম শ্রেনীর শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে হৃদয় বিদারক দৃশ্যের অবতারন হয়। ৫ম শ্রেনীর শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে সবাই কে রজনীগন্ধা ফুলের শুভেচ্ছা ও মিষ্টি মুখের মধ্যদিয়ে বিদায় অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষক ও ৪র্থ এবং বিদায়ী ৫ ম শ্রেনীর শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।