Sunday, September 6

খোকসা থানা পুলিশ কর্তৃক আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

0

মিলন খান, খোকসা: পবিত্র মাহে রমজান উপলক্ষে কুষ্টিয়ার খোকসা থানা পুলিশ কর্তৃক আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল খোকসার গণ্যমান্য ও সর্ব স্তরের জনসাধারন ও রোজাদার ব্যক্তিদের নিয়ে মঙ্গলবার বিকেল খোকসা থানা চত্বরে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

খোকসা থানা অফিসার ইনচার্জ এবিএম মেহেদী মাসুদের সভাপতিত্বে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা অতিরিক্ত পুলিশ সুপার ফেরদৌস নাজনীন দিশা।

আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন খোকসা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বেতবাড়িয়া ইউপি চেয়ারম্যান মোঃ বাবুল আক্তার, খোকসা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র প্রভাষক মোঃ তারিকুল ইসলাম, খোকসা উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, খোকসা উপজেলা মৎস্য কর্মকর্তা রাশেদ হাসান, কৃষি কর্মকর্তা সবুজ কুমার সাহা, প্রাণিসম্পদ কর্মকর্তা গোপেশ চন্দ্র সরকার, কুষ্টিয়া জেলা পরিষদ সদস্য মুজাহিদুল ইসলাম বাবলু, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ ফজলুল হক, খোকসা থানা আওয়ামী যুবলীগের আহ্বায়ক আল মাসুম মোর্শেদ শান্ত সহ ইউনিয়ন চেয়ারম্যান ও পৌর কাউন্সিলর বৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে সকল মুসলিমের শান্তি ও আল্লাহর অশেষ শুকরিয়া আদায় করে মোনাজাত পরিচালনা করেন, খোকসা বাজার জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোঃ মাহবুবুর রহমান ও মাওলানা মোহাম্মদ সালাউদ্দিন আহমেদ, এছাড়া ও ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.