মিলন খান,কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়ার খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী জেরীন কান্তা উপজেলার স্থানীয় সকল সাংবাদিকদের সাথে গতকাল দুপুর ১২ টার দিকে নির্বাহী অফিসারের অফিস কার্যালয় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।উপজেলার চারটি সংস্থার প্রায় ২৫ জন সাংবাদিক প্রতিনিধি এই মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।
শুরুতেই উপজেলা নির্বাহি অফিসার তার পাঁচ মাসের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেন এবং সাংবাদিকদের দেশ ও জাতির মাতৃকায় নিজেদের অবস্থান থেকে খোকসা কে উপস্থাপন করার জন্য সকলের কাছে সবিনয় অনুরোধ করেন তিনি। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সকলকে একত্রিত হয়ে কাজ করার আহ্বান জানান। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন, এক প্ল্যাটফরমে সবাই আসলে আমাদের কাজ করার সুবিধা হয় সে ক্ষেত্রে আপনাদের ইউনিটও বাড়লে।
সকলের মতামতের ভিত্তিতে সর্বশেষে খোকসা কে রিপেজেনটিভ করার জন্য সকলকে অনুরোধ জানিয়ে তিনি মতবিনিময় সভা সমাপ্ত ঘোষণা করেন। অনুষ্ঠানের খোকসা প্রেসক্লাবের সভাপতি সাধারণ সম্পাদক, খোকসা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক, খোকসা রিপোর্টার্স ক্লাব ও মানবাধিকার সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক ও খোকসা উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাধারণ সম্পাদকসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।