Tuesday, September 22

খোকসা বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ৬-৩ গোলে রাজবাড়িকে হারিয়েছে কুষ্টিয়া

0

মিলন খান, খোকসাঃ কুষ্টিয়ার খোকসা উপজেলা আওয়ামী লীগ আয়োজিত বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের খেলায় কুষ্টিয়া খেলোয়াড় কল্যাণ সমিতি বনাম রাজবাড়ী জেলা একাদশ ফুটবল দলকে ৬-৩ গোলে পরাজিত করে সেমিফাইনালে কুষ্টিয়া খেলোয়াড় কল্যাণ সমিতি।গতকাল শুক্রবার বিকালে খোকসা-জানিপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে উক্ত খেলা অনুষ্ঠিত হয়।
উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও খোকসা উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ সদর উদ্দিন খান, খোকসা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নূর-এ- আলম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ বজলুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বেতবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান বাবুল আক্তার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও খোকসা পৌর মেয়র প্রভাষক মোঃতারিকুল ইসলাম তারিক উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী সহ এলাকার ক্রীড়ামোদী হাজারো দর্শকরা খেলাটি উপভোগ করেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.