Thursday, August 27

খোকসা বাসস্ট্যান্ড চার রাস্তার মোড় এখন মরণফাঁদ!

0

মিলন খান, খোকসা প্রতিনিধি: কুষ্টিয়ার খোকসা বাসস্ট্যান্ডে ফোর লেন না থাকায় প্রতিনিয়ত ঘটছে ভয়াবহ দুর্ঘটনা। সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে দুজন মোটরসাইকেল আরোহী রাস্তা পার হয়ে খোকসা শহরে যাওয়ার পথে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা পিকআপ ভ্যান এর নিচে পড়ে গুরুতর আহত হয়েছেন।

পরে স্থানীয় জনগণ তাদেরকে উদ্ধার করে খোকসা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এ ব্যাপারে ভুক্তভোগীরা বলেন কুষ্টিয়া- রাজবাড়ী হাইওয়ের রাস্তা যত ভালো হচ্ছে গাড়ির গতি ততই বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে খোকসা বাসস্ট্যান্ডে ফোর লেন না থাকার কারণে এরকম ভয়াবহ দুর্ঘটনা ঘটছে দাবি করেন স্থানীয় জনগণ।

তবে এ ব্যাপারে কয়েকবার খোকসা বাসস্ট্যান্ডে ফোরলানের দাবিতে শিক্ষার্থী ও সুশীল সমাজের জনগণ মানববন্ধন করেন। এছাড়াও প্রতিনিয়ত দ্রুতগামী সংবাদমাধ্যম ফেসবুক প্রিন্ট মিডিয়ায় লেখালেখি করে কোন সুফল পাওয়া যায়নি।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.