খোকসা প্রতিনিধি।। খোকসা জানিপুর মাছ বাজার ও আড়তে গতকাল বুধবার সকালের দিকে উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ রাশেদ হাসানের নেতৃত্বে জাটকা ইলিশ বাজারে বিক্রি হচ্ছে কিনা এরপর একটি গোপন অভিযান চালানো হয়।
সে সময় খোকসা থানা এসআই আব্দুল কুদ্দুস সহ সঙ্গীয় ফোর্স ও ক্ষেত্র সহকারী( রাজস্ব), ক্ষেত্র সহকারী (প্রকল্প), অফিস সহায়ক সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
সে সময় মাছ বাজারে কোন জাটকা ইলিশ পাওয়া যায়নি বলে জানিয়েছেন মৎস্য কর্মকর্তা মোহাম্মদ রাশেদ হাসান।