মিলন খান খোকসা।। কুষ্টিয়ার খোকসা বাসস্ট্যান্ডের পূর্ব পাশে অবস্থিত খোকসা শিশুকুঞ্জ প্রি-ক্যাডেট স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান বৃহস্পতিবার দুপুর একটার দিকে স্কুল চত্বরে অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী জেরিন কান্তা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ নাজমুল হক, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান, উপজেলা শিক্ষক সুপারভাইজার মোঃ মিলন হোসেন, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল মালেক সহ অত্র স্কুলের শিক্ষক শিক্ষিকা ছাত্র-ছাত্রী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
অত্র স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক মোঃ হারুন-অর-রশিদ সময়ের দিগন্তকে বলেন আজ বারটি বছর আমরা অনেক দক্ষ শিক্ষক-শিক্ষিকার মাধ্যমে শিশুদের সুশিক্ষা দিয়ে অনেক সুনাম অর্জন করতে পেরেছি। এই স্কুলে প্রথম শ্রেণী থেকে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত আমরা শিক্ষাদান করে থাকি। আমাদের স্কুলে এখন বর্তমানে প্রায় তিনশ ছাত্র-ছাত্রী অধ্যায়নরত, এই স্কুল থেকে গত চার বছরে ৫৭ জন জিপিএ প্লাস, ট্যালেন্টপুল বৃত্তি ২০ ও সাধারণ বৃত্তি ৩০ জন ছাত্র-ছাত্রী পেয়েছে।
আমরা এ বছরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন খেলাধুলা, কবিতা আবৃতি, গান প্রতিযোগিতার মাধ্যমে শিশুদের বিকাশ ও জ্ঞান অর্জনের লক্ষ্যে ১৮০ জন ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়। আর বিশেষ করে করোনা ভাইরাস থেকে রক্ষার্থে শিশুদের হাত ধোয়ার জন্য প্রত্যেকটি শিশুর হাতে একটি করে হ্যান্ডওয়াশ তুলে দেওয়া হয়।