Tuesday, September 22

খোকসা শেফা ক্লিনিক ভুল অপারেশনে আদিবাসী ১ মহিলার মৃত্য

0

স্টাফ রিপোর্টার: কু্ষ্টিয়া খোকসা উপজেলা হাসপাতাল গেটের সামনে অনুমোদনহীন ভুয়া শেফা ক্লিনিক নামে ভরসা আপার বাড়ীতে প্রতিনিয়ত যাচ্ছে অসহায় মানুষের প্রান। শনিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে আদিবাসী মহিলা চিন্তা রানী (৫৫) কে জরানায়ু টিউমার অপারেশন করতে গিয়ে কথিত নাসির ডাক্তারের ভুল অপারেশনে মৃত্যুর খবর জানা গেছে।
শেফা ক্লিনিকে মৃত্য আদিবাসী মহিলা চিন্তারাণী (৫৫) স্বামী সপিচ সরকার, গ্রাম শাহবাড়িয়া, খুলুমবাড়িয়া, শোলকুপা, ঝিনাইদহ বলে থানা পুলিশ জানান।

খোকসা থানার এসআই দেলোয়ার হোসেন জানান, শনিবার সন্ধায় শেফা ক্লিনিকে একজন মহিলার মৃত্যুর খবর জানতে পাই। তাৎক্ষণিক খোকসা কলেজের সামনে শেফা ক্লিনিকে গেলে লাশ সহ ডাক্তারদের পাই। রুগীর অভিভাবক ও স্থানীয় কে ও বাদি না হওয়ায় আদিবাসী মহিলা চিন্তারানীর সৎকাজ করার অনুমতি দেয় থানার এসআই।
ক্লিনিকের মালিক ডাক্তার নাসির জানান, পুলিশ কে ২ হাজার ২ শ’টাকা দিয়ে লাশের দফারফা করি। এ ঘটনা জানা জানি হলে স্থানীয় সাংবাদিকগণ খোকসা হাসপাতাল স্বাস্থ্য পরিবার পরিবার পরিকল্পা কর্মকর্তা ডাক্তার কামরুজ্জামান সোহেল জানান, শেফা ক্লিনিকে একজন মহিলার মৃত্যুর খবর জানাগেছে।

এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করা হবে।
এ বিষয়ে খোকসা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভুমি) মোহাম্মদ নুর-এ-আলম এর কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, শেফা ক্লিনিকে আদিবাসী মহিলার মৃত্যুর বিষয়ে কোন সংবাদ আমার জানা নাই। আমি জেনে পরে আপনাদের জানাবো।

অপর দিকে থানা পুলিশের এসআই দেলোয়ার হোসেন উক্ত ঘটার সত্যতা স্বীকার করলেও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ বজলুর রহমান কোন সংবাদই জানেন না বলে স্থানীয় সাংবাদিকদের জানান।

এ দিকে আদিবাসী সমিতির সভাপতি ও সাধারন সম্পাদক যথাক্রমে অনিতারানী ও তপন সরকার জানান, অনুমোদনহীন ভুয়া ক্লিনিকে আমাদের আদিবাসী মহিলা চিন্তারাণীর মৃত্যুর বিষয়ে তদন্ত করে ডাক্তারের বিচার চাই। তিনারা আরো বলেন নাসির ডাক্তারের শেফা ক্লিনিকে এর আগে ০৫/০৭/১৮ এক নবজাতক শিশুসহ একাধিক রুগীর মৃত্য হয়েছে। কোন এক অজানা কারনে বারবারই মানুষ হত্যা করে হলেও কিছু হয় না বলে জানান এলাকাবাসী

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.