খোকসা প্রতিনিধিঃ বিপদজনক করোনা ভাইরাস মোকাবেলায় সরকারি নির্দেশনা মেনে মানুষ কর্মহীন হয়ে পড়ায় জাতির জনকের কন্যা দেশরত্ন শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী ৭৮ কুষ্টিয়া-৪ (খোকসা-কুমারখালী) আসনের মাননীয় সংসদ সদস্য ব্যারিষ্টার সেলিম আলতাফ জর্জ এর সার্বিক নির্দেশনায় ও খোকসা উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক আল মাছুম মুর্শেদ শান্ত’র সার্বিক সহযোগিতায় খোকসা উপজেলার
শোমসপুর আদিবাসী ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের গরীব, দুস্থ, অসহায়, কর্মহীন খেটে খাওয়া মেহনতি মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত থেকে উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরন করেন, আহবায়ক কমিটির সদস্য সাজ্জাদ হোসেন মানা , যুবলীগ খোকসা উপজেলা শাখার আহবায়ক কমিটি সদস্য সজল রায়, শোমসপুর ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক শামীম আহম্মেদ, (মেম্বার) শহীদুল ইসলাম সাইদুল, শ্রমিকলীগ নেতা রফিক, আলিফ খান, হারেজ খান ও স্থানিয় নেতৃবৃন্দ।