মিলন খান, খোকসা: “ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে আমাদের কি করনীয়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতির পিতা বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে ইতোমধ্যেই ২০২০ সালের ১৭ মার্চ থেকে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ২০২১ সালের ২৬ মার্চ পর্যন্ত সময়কে মুজিব বর্ষ হিসেবে ঘোষণা করে তা যথাযথভাবে উদযাপন উপলক্ষে কুষ্টিয়ার খোকসা সরকারি কলেজ কতৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেন, সহকারী জেলা প্রশাসক মোঃ তাইফুর রহমান, খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী জেরিন কান্তা, উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ নাজমুল হক, ধোকড়াকোল ডিগ্রী কলেজ অধ্যক্ষ মোঃ আব্দুল মতিন মনি সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন খোকসা সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ মুহ.আনিস উজ-জামান, সে সময় কলেজের ছাত্র-ছাত্রীরা ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে আমাদের কি করনীয়, এ বিষয়ে সরকারের উন্নয়নের বিভিন্ন বিষয়ে মত প্রকাশ করেন।