মিলন খান খোকসাঃ কুষ্টিয়ার খোকসা উপজেলার শোমসপুর শাখা সোনালী ব্যাংকে এস,এম,ই উদ্যোক্তাদের সাথে মতবিনিময় শাখা ব্যবস্থাপক পার্থ প্রতিম ঘোষ এর সভাপতিত্বে শনিবার দুপুরে ব্যাংক কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি জেনারেল ম্যানেজার সোনালী ব্যাংক প্রিন্সিপাল অফিস কুষ্টিয়া মীর হাসান মোহা: জাহিদ। তিনি তার বক্তৃতায় বলেন সেবা আর ব্যবসা যদি একসাথে হত তাহলে প্রাইভেট বা বেসরকারি ব্যাংকগুলো সর্বপ্রথম এ সমস্ত গ্রামগুলোতে আগে যেত। তারা ব্যবসা করতে এসেছে আর আমরা করতে এসেছি মানুষের সেবা। কুষ্টিয়া জেলা জুড়ে সোনালী ব্যাংকের মোট ২২ টি শাখা রয়েছে। প্রান্তিক সেবা দিতে কোন এক সময় এ সমস্ত এলাকাতে এক সময় রাস্তাঘাটও ছিল না। তখন কিন্তু ছিল সোনালী ব্যাংক আপনাদের পাশে ছিল। এভাবে তিনি তার বক্তৃতায় বলছিলেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এজিএম প্রিন্সিপাল কুষ্টিয়া এ এইচ এম শফিকুর রহমান, উপস্থিত ছিলেন শোমসপুর ইউপি চেয়ারম্যান মোঃ বদর উদ্দীন খান, সাবেক ইউপি চেয়ারম্যান ও কুষ্টিয়া জেলা পরিষদ সদস্য মোঃ আব্দুল মজিদ মন্ডল, সাবেক ব্যবস্থাপনা শোমসপুর শাখা জীবন কুমার বিশ্বাস ও মোঃ বাহারুল আলম, স্বাগত বক্তব্য রাখেন রাসেল বুখারী সিনিয়র অফিসার, এছাড়াও ব্যাংকের সকল কর্মকর্তা কর্মচারী ও ঋণগ্রহীতা গন সহ ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন আব্দুর রহিম সোনালী ব্যাংক লিমিটেড শোমসপুর শাখা।