মিলন খান, খোকসাঃ আগামী ৩০ তারিখের নির্বাচনে কুষ্টিয়া ৪ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ব্যারিষ্টার সেলিম আলতাফ কে খোকসা উপজেলা থেকে সর্বোচ্চ ভোটে বিজয়ী করার লক্ষে আমরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি আপনাদের মহা মূল্যবান ভোট আমাদের পরিশ্রম বিফলে যাবেনা আমরা সেলিম আলতাফবের হাত থেকেই শতভাগ উন্নয়ন খোকসা কুমারখালীতে বুঝেনেব প্রধান অতিথির বক্তব্যে পৌর মেয়র তারিকুল ইসলাম বলেন, নৌকা প্রতিককে বিজয়ী করতে ইতিমধ্যে আওয়ামীলীগ সহ খোকসার সর্ব সাধারণ এক কাতারে এসে দাঁড়িয়েছে। আমরা জননেত্রী শেখ হানিসার উন্নয়ন অব্যাহত রাখতে খোকসায় নৌকার প্রার্থীকে শতভাগ বিজয়ী করবো। গতকাল সন্ধ্যা ৭ টার দিকে খোকসা হাসপাতাল গেটের সামনে ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ ও ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের পক্ষ থেকে শতাধিক নেতাকর্মীদের সাথে এক পথসভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানটি আওয়ামী লীগের সাংগঠনিক ওহেদুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। পথসভা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খোকসা উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ ছায়েম হোসেন সুজন, সাধারণ সম্পাদক মোঃ হাসানুজ্জামান ৩ নং ওয়ার্ড কমিশনার মোহাম্মদ আনোয়ার হোসেন বাবলু, ২নং ওয়ার্ড কমিশনার মোহাব্বত আলী ফখর, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাহেব আলী, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সেক্রেটারি সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন