গণতন্ত্র ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্ত করতে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট চেয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ বুধবার কুমিল্লার দাউদকান্দিতে সংক্ষিপ্ত পথসভায় এ ভোট প্রার্থনা করেন তিনি।
এর আগে নির্বাচনের প্রচারে অংশ নিতে ঢাকা থেকে কুমিল্লার পথে রওনা হন বিএনপি মহাসচিব।
বুধবার সকাল ১০টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয় থেকে সড়কপথে রওনা হন তিনি।
যাত্রাপথে ফখরুলের বহরে তার নিজের একটি এবং নিরপত্তাকর্মীদের দুটি গাড়ি রয়েছে। এ ছাড়া রয়েছে সংবাদকর্মীদের কয়েকটি গাড়ি। সায়েদাবাদ থেকে কাঁচপুর ব্রিজ পর্যন্ত পুলিশের একটি পিকআপ থাকলেও ব্রিজ পার হওয়ার পর পুলিশের গাড়িটি চলে যায়।
কুমিল্লা পৌঁছে প্রথমে চান্দিনায় পথসভায় বোট প্রার্থনা করেন ফখরুল। পরে সোয়াগাজীতে তার পথসভা করার কথা রয়েছে।
কুমিল্লা-৭ আসনে রেদোয়ান আহমেদ এবং কুমিল্লা-১০ আসনে ধানের শীষের প্রার্থী কারাবন্দী মনিরুল হক চৌধুরীর পক্ষে নির্বাচনী প্রচার চালাবেন ফখরুল। রেদোয়ান আহমেদ ২০-দলীয় জোটের শরিক এলডিপির মহাসচিব এবং মনিরুল হক চৌধুরী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য