Wednesday, August 19

গণপরিবহন ২৫ এপ্রিল পর্যন্ত বন্ধের সিদ্ধান্ত

0

সাধারণ ছুটি ২৫ এপ্রিল পর্যন্ত বর্ধিত করার পাশাপাশি করোনাভাইরাসের বিস্তার রোধে দেশব্যাপী চলমান গণপরিবহন বন্ধের সিদ্ধান্তও আগামী ২৫ এপ্রিল পর্যন্ত বর্ধিত করেছে সরকার।

তবে জরুরি পরিষেবাসমূহ, খাদ্যদ্রব্য, নিত্যপ্রয়োজনীয় পণ্য, জ্বালানি, ঔষধ, ঔষধশিল্প ও চিকিৎসা সামগ্রী পরিবহন, কৃষিপণ্য, সার ও কীটনাশক, মৎস্য এবং প্রাণীসম্পদ খাতের দুগ্ধ ও দুগ্ধজাত পণ্য, শিশুখাদ্য, জীবন ধারণের মৌলিক উপাদান উৎপাদন ও পরিবহন, গণমাধ্যম ও ত্রাণবাহী পরিবহন এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে। পণ্যবাহী যানবাহনে যাত্রী পরিবহন করা যাবে না।

শনিবার (১১ এপ্রিল) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এ সিদ্ধান্ত নিয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এর আগে করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় দেশব্যাপী চলমান গণপরিবহন বন্ধের সিদ্ধান্ত ৪ এপ্রিল থেকে ১১ এপ্রিল পর্যন্ত বাড়ানোর ঘোষণা দেয় সরকার।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.