Wednesday, September 2

গণভবনে প্রধানমন্ত্রীর পাঠানো গাড়িতে গেলেন নুর

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে ছাত্রলীগ থেকে নবনির্বাচিত নেতারা বিশ্ববিদ্যালয়ের লাল বাসে করে গেলেও স্বতন্ত্ররা গেলেন গণভবন থেকে পঠানো গাড়িতে।
ভিপি নুরুল হক নুর জানান, স্বতন্ত্রদের জন্য গণভবন থেকে আলাদা গাড়ি পাঠানো হয়েছে। আমরা ওই গাড়িতে করেই গণভবনে যাচ্ছি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার চায়ের আমন্ত্রণে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদে নির্বাচিত হল সংসদেরা আজ শনিবার (১৬ মার্চ) বিকাল ৩ টা ২০ মিনিটে গণভবনে যান তারা। ৪ টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন। ঢাকা বিশ্ববিদ্যালয় আটটি বাস এবং পাঁচটি মিনিবাসে করে হল সংসদের ২৩৪ এবং ডাকসুর কেন্দ্রীয় ২৫ জনসহ ২৫৯ জন সেখানে পৌছান।
এছাড়া ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতারাও উপস্থিত থাকার কথা রয়েছে।

এর আগে নুর বলেন, ‘প্রধানমন্ত্রীর চায়ের দাওয়াতে আমরা সবাই অবশ্যই যাবো। এটা তো আর ব্যক্তিগত দাওয়াত নয়। ডাকসু ও হল সংসদে যারা জয়ী তাদের সবাইকে তিনি ডেকেছেন। তিনি দেশের প্রধানমন্ত্রী, আমাদের সবারই প্রধানমন্ত্রী।

এবিষয় ডাকসুর নবনির্বাচিত এজিএস ও ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন জানান, ডাকসুর সব প্রতিনিধি বিশ্ববিদ্যালয়ের লাল বাসে করে গণভবন পৌছেছেন। তাদের সঙ্গে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ও ডাকসু নির্বাচনে ভিপি পদে পরাজিত রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি সনজীত কুমার দাসও সেখানে যাবেন।

এছাড়া ভিসি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, দুই প্রো-ভিসি, বিভিন্ন হলের প্রাধ্যক্ষরা ছাড়াও শিক্ষক নেতারা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

প্রসঙ্গত, ১১ মার্চ অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে ভিপি এবং সমাজসেবা সম্পাদক ছাড়া বাকি ২৩টি পদে জয়ী হয়েছে ছাত্রলীগ।২৮ বছর পর অনুষ্ঠিত এই নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ তুলে তা বর্জন করেছে ছাত্রলীগ ছাড়া সবকটি প্যানেল।তারা পুনঃনির্বাচন দাবি করে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আল্টিমেটাম দিয়েছে।আজ শেষ হচ্ছে সেই সময়সীমা।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.