Sunday, August 23

গত ২৪ ঘণ্টায় আরও নতুন ৩ জনের মৃত্যু, এছাড়া নতুন শনাক্ত ৫৮

0

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যু হলো ৩০ জনের। এছাড়া নতুন করে শনাক্ত হয়েছেন আরও ৫৮ জন। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪৮২ জন।

এছাড়া আক্রান্তদের মধ্যে নতুন করে সুস্থ হয়ে উঠেছেন আরও ৩ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ৩৬ জন।

শনিবার বেলা আড়াইটার পর অনলাইনে লাইভ ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এসব তথ্য জানান।

তিনি জানান, রাজধানী ঢাকার মিরপুর, বাসাবো ও নারায়ণগঞ্জ জেলায় আক্রান্তের সংখ্যা বেশি। নারায়ণগঞ্জ জেলা থেকে বেশকিছু জেলায় করোনা সংক্রমণ হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপনকালে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ। নিজের বাসা থেকে এতে যুক্ত হন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এবং আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

পরে অনলাইন ব্রিফিংয়ে আরও বিস্তারিত তথ্য তুলে ধরেন সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

প্রথমে স্বাস্থ্যমন্ত্রী বলেন, গত ২৪ ঘণ্টায় আরও ৯৫৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৫৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ফলে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ৪৮২। আমরা আক্রান্তদের মধ্যে আরও তিনজনকে হারিয়েছি। ফলে এ রোগে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩০ জনে।

এ বিষয়ে ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, নতুন শনাক্ত ও মৃত্যুর তথ্য আমরা ইতোমধ্যেই স্বাস্থ্যমন্ত্রীর মাধ্যমে জেনেছি। যে ৫৮ জন আক্রান্ত হয়েছেন, তাদের মধ্যে পুরুষ ৪৮ জন, নারী ১০ জন। সর্বোচ্চ ১৪ জনই ঢাকার। দ্বিতীয় সর্বোচ্চ ৮ জন নারায়ণগঞ্জের। এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও তিনজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ নিয়ে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে ৩৬ জন সুস্থ হয়ে উঠেছেন। সুস্থ হওয়ার তিনজনের মধ্যে দুজন পুরুষ এবং একজন নারী। তাদের বয়স যথাক্রমে ২৬, ৫৭ ও ৫৫ বছর।

আইইডিসিআর পরিচালক বলেন, আমাদের মোট আক্রান্ত ৪৮২ জনের মধ্যে ৫২ শতাংশই ঢাকা মহানগরীর। মহানগরী বাদ দিয়ে ঢাকা বিভাগে আক্রান্ত ৩৫ শতাংশ। অবশিষ্ট ১৩ শতাংশ দেশের অন্যান্য বিভাগের।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনা পরিস্থিতির কারণে স্বাভাবিক জীবন থমকে দাঁড়িয়েছে। আগামী কয়েকটা দিন কষ্ট করুন। সময়ের এক ফোঁড় অসময়ের দশ ফোঁড়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.