করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আর কেউ আক্রান্ত হয়নি। ফলে ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা আগে যা ছিল তা-ই আছে। অর্থাৎ দেশে মোট আক্রান্তের সংখ্যা ৪৮।
আজ রবিবার (২৯ মার্চ) করোনাভাইরাসসংক্রান্ত সর্বশেষ পরিস্থিতি নিয়ে করা ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
ফ্লোরা বলেন, গত ২৪ ঘণ্টায় আমরা আইডিসিআর-এ মোট কল পেয়েছি দুই হাজার ৭২৬টি। এর সবই কোভিড-১৯ সংক্রান্ত পরামর্শের জন্য। গত ২৪ ঘণ্টায় আমরা ১০৯টি নমুনা পরীক্ষা করেছি। এর মধ্যে কারো শরীরেই কনোনা সংক্রমণ পাওয়া যায়নি। তার মানে সর্বমোট সংক্রমিত রোগীর সংখ্যা ৪৮। এর মধ্যে ১৫ জন সংক্রমণ থেকে মুক্ত এবং তাঁরা সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে।