Wednesday, September 9

গত ৪৭ বছরের ইতিহাসে এবারের নির্বাচন হয়েছে সংঘাতহীন-জাহাঙ্গীর কবির নানক

0

বাংলাদেশের গত ৪৭ বছরের ইতিহাসে, আমি বলতে পারি যে এবারের নির্বাচন সংঘাতহীন হয়েছে।

আজ রবিবার ভোট শেষ হওয়ার আগে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের একথা বলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক ।

নানক বলেন, আমরা মনে করি এবারের নির্বাচন যে কোনো সময়ের চেয়ে অত্যন্ত শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন এবং সকলের অংশগ্রহণমূলক একটি নির্বাচন হয়েছে। নির্বাচনী সহিংসতায় যারা নিহত হয়েছেন তাদের মধ্যে ১০ জনই আওয়ামী লীগের নেতাকর্মী বলে দাবি করেন তিনি।

তিনি বলেন, আমরা এটা অনেক আগে থেকে আশঙ্কা করেছিলাম যে বিএনপি-জামায়াত শেষ রক্ষার জন্য যেকোনো ধরনের অপতৎপরতা চালাতে পারে। আমরা এজন্য দেশবাসীকে বারবার সতর্ক করেছি। দেশবাসী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতার কারণে তারা বড় ধরনের কোনো নাশকতা চালাতে পারেনি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, দলটির আরেক যুগ্ম-সাধারণ সম্পাদক আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, বিএম মোজাম্মেল হক, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, উপ-দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য গোলাম রব্বানী চিনু প্রমুখ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.