করোনা মোকাবেলায় গত ১৭ই এপ্রিল সামাজিক ও অরাজনৈতিক সংগঠন “নাসিরাবাদ তরুণ সংঘ’র” পক্ষ থেকে নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য বিতরণের আয়োজন করা হয়।
এতে উপস্থীত ছিলেন সংগঠনের অন্যতম সংগঠক ও বায়েজিদ বোস্তামী থানা ছাত্রলীগ নেতা এম. মাহফুজুর রহমান সাগর, সংগঠনের আরেক সংগঠক ও ২নং জালালাবাদ ওয়ার্ড ছাত্রলীগের পরিবেশ বিষয়ক সম্পাদক এম. মিয়াজী মাহফুজ আলম তোহা, ছাত্রনেতা ইফতেখার আরেফীন রুকন, ফয়সাল কবির, আব্দুল আওয়াল, মামুন হাসান, ছাত্রনেতা গোলাম রাব্বী, শেখ রেজাউল আলম সাকিব, জামিউল জির্সন, ইমন জব্বার, মোহাম্মদ ইমন, শেখ মোহাম্মদ হাবিবসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দরা।
পরিবেশ বিষয়ক সম্পাদক এম. মিয়াজী মাহফুজ আলম তোহা জানিয়েছেন, এছাড়াও “নাসিরাবাদ তরুণ সংঘ’র” সকল নেতৃবৃন্দরা ব্লিচিং পাওডার বিতরণ, মশক নিধনসহ সকল নৈতিক দায়িত্ব পালন করছেন বলে ।
তিনি আরো বলেন যতদিন পর্যন্ত সমাজের দায়িত্বশীলরা নৈতিক দায়িত্ব পালনে ব্যার্থ হবেন ততদিন ধরে সমাজের অভাব দূর হবে না। একথা বলে তিনি উক্ত সংগঠনের জন্য দোয়া চেয়ে সমাজের সকল বিত্তবানদের অসহায়,গরীব ও দুস্থদের সহযোগীতা করার আহ্বান জানান।