গাইবান্ধায় ছয় দিনের সফরে আসছেন ডেপুটি স্পীকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া

0

বিজয় কুমার, গাইবান্ধাঃ রবিবার (০৬ আগস্ট) থেকে একটানা ৬ দিনের সফরে গাইবান্ধায় আসছেন সাঘাটা-ফুলছড়ি -৫ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া এম পি। তার আগমন ও পূর্ব নির্ধারিত কর্মসূচী অনুযায়ী বাংলাদেশ আওয়ামীলীগ ও এর অংগ সংগঠনের নেতৃবৃন্দ সহ সরকারি পর্যায়ে অনুষ্ঠিত নানা কর্মসূচীতে তিনি অংশ গ্রহন করবেন।

শনিবার রাতে তিনি বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে লালমনি এক্সপ্রেসযোগে গাইবান্ধার উদ্দেশ্যে রওনা দেবেন।
পরদিন রবিবার সকালে সাঘাটার গটিয়ায় নিজের বাড়িতে অবস্থানের পর সকাল সাড়ে ১০টায় ফুলছড়ি উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় যোগ দেবেন।

সোমবার সকাল ১০টায় তিনি সাঘাটা উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় উপস্থিত থাকবেন।
তিনি মঙ্গলবার সাঘাটায় উপজেলা আওয়ামীলীগ আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদত বার্ষিকীতে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখবেন।

বুধবার সকাল নয়টায় পলাশবাড়ী উপজেলার পবনাপুর গ্রামে ডেপুটি স্পীকার মরহুম আব্দুল হামিদের কবর জিয়ারত ও দোয়া মাহফিলে যোগ দিবেন। ওইদিন বেলা ১১টায় ফুলছড়ি উপজেলা হেডকোয়ার্টার কালির বাজারে আওয়ামীলীগ আয়োজিত শোক দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

বৃহস্পতিবার সকাল ১০টায় অ্যাডভোকেট রাব্বীর বোনারপাড়া ডিগ্রী কলেজের গভর্ণিং বডির সভায় উপস্থিত থাকার কথা রয়েছে। একই দিন সকাল সাড়ে ১০টায় বোনারপাড়ায় জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বিকেল ৩টায় ফজলে রাব্বী বারোকোন গ্রামে মরহুম হাজী মুনছুর সরকারের কবর জিয়ারত করবেন। বিকেল ৫টায় যাদুরতাইড় গ্রামে মরহুম মতলুবর রহমানের কবর জিয়ারত ও দোয়া অনুষ্ঠানে অংশ নেবেন এবং রাত ১০টায় ডেপুটি স্পীকার ফজলে রাব্বী মিয়া বোনারপাড়া রেল স্টেশন থেকে রংপুর এক্সপ্রেসযোগে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.