গাইবান্ধায় জন্মাষ্টমী পালিত

0

বিজয় কুমার, গাইবান্ধা থেকেঃ গাইবান্ধায় বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সনাতন ধর্মাবালম্বীরা মনুষ্য অবতার ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালন করেন। এ উপলক্ষ্যে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে সোমবার (১৪ আগষ্ট) ভিএইড রোড কালিবাড়ি মন্দির থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এছাড়া অন্যান্য কর্মসূচীর মধ্যে ছিল কালিমন্দির প্রাঙ্গনে দেশ ও জাতির মঙ্গল কামনায় গীতাযজ্ঞ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, শ্রী কৃষ্ণ পূঁজা ও প্রসাদ বিতরণ। কর্মসূচীর উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল।

র্যালীর আগে গাইবান্ধা জেলা পুঁজা উদযাপন পরিষদের সভাপতি রণজিৎ বক্সী সূর্য্যের সভাপতিত্বে শহরের ভি-এইড রোড কালিবাড়ি মন্দিরে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশেষ অতিথি পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ, গাইবান্ধা পৌর মেয়র অ্যাডভোকেট শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন, মন্দির ভিত্তিক গণ শিক্ষা কার্যক্রমের উপ-পরিচালক হামিদুর রহমান, গাইবান্ধা প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা গোবিন্দলাল দাস, অধ্যক্ষ পরেশ চন্দ্র সরকার, দীপক কুমার পাল,গোপাল চন্দ্র পাল, কালি পদক মুখার্জি, বিমল কুমার সরকার, সুদেব চৌধুরী, চঞ্চল কুমার সাহা, রকি দেব প্রমুখ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.