Wednesday, September 23

গাইবান্ধায় ট্রাক্টরের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

0

গাইবান্ধার সাঘাটায় ট্রাক্টরের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত দুইজনই ব্যবসায়ী। আজ বুধবার (৫ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার চিথুলিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে সজিব চন্দ্র ঘোষ (২৭) নামের একজনের নাম জানা গেছে। তিনি সাঘাটা উপজেলার ভরতখালী গ্রামের অধিবাসী। বাকি একজনের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সাঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তাফিজুর রহমান বলেন, সজিব ঘোষ ও তাঁর সঙ্গী মোটরসাইকেলে গাইবান্ধা থেকে সাঘাটার দিকে যাচ্ছিলেন। তাঁরা চিথুলিয়া গ্রামে পৌঁছালে একটি ট্রাক্টর মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল লাশ উদ্ধার করে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.