Tuesday, September 15

গাইবান্ধায় বজ্রপাতে একই পরিবারের ৩জন নিহত

0

গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের দক্ষিণ সানতোলা গ্রামে বজ্রাঘাতে একই পরিবারের তিনজন নিহত হয়েছে। নিহতরা হলো- সবুজ মিয়ার স্ত্রী রাশেদা বেগম (৩৬), ছেলে আসিব মিয়া(১৫) ও ভাগনে সিয়াম(৯)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ বিকেল তিনটার দিকে উপজেলার উপর দিয়ে মুশলধারে বৃষ্টি ও বজ্রপাতের ঘটনা ঘটে। এ সময় ভাতগ্রাম ইউনিয়নের দক্ষিণ সানতোলা গ্রামে ঘরের দরজা-জানলাবিহীন আধাপাকা ঘরের মধ্যে বসেছিলেন স্ত্রী রাশেদা বেগম, তার ছেলে আসিব মিয়া ও তার ভাগনে সিয়াম। হঠাৎ ওই ঘরের উপর বজ্রপাত হলে ঘটনাস্থলে তারা মারা যান।

সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বোরহান উদ্দীন নিহতের ঘটনা নিশ্চিত করে বলেন- এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.