গাইবান্ধায় রেলসহ সেতু নির্মানের দাবিতে মানববন্ধন

0

বিজয় কুমার, গাইবান্ধা থেকেঃ গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া রেলওয়ে জংশন রক্ষা কমিটির উদ্যোগে বৃহস্পতিবার সকালে বোনারপাড়া রেল ষ্টেশন চত্বরে তিস্তামুখ ঘাট হতে বাহাদুরাবাদ ঘাট পর্যন্ত রেলসহ সড়ক সেতু নির্মাণ, ভরতখালী ও তিস্তামুখ ঘাটের রেলওয়ে কার্যক্রম পূণরায় চালু এবং রামসাগর ট্রেন ও শাটল ট্রেন পূণরায় চালুর দাবিতে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানব বন্ধনে বক্তব্য রাখেন, রেলওয়ে শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হায়দার আলী, সাঘাটা উপজেলা আ’লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ওয়ারেছ আলী, প্রচার সম্পাদক শাহ মোখলেছুর রহমান, মুক্তিযোদ্ধা গৌতম চন্দ্র মোদক, উপজেলা ভাইস চেয়ারম্যান মমিতুল হক নয়ন, বোনারপাড়া রেলওয়ে শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রায়হান কবির, বোনারপাড়া রেলওয়ে জংশন রক্ষা কমিটির সমন্বয়ক জাহিদুল ইসলাম, অর্থ বিষয়ক সম্পাদক মাওলানা আইনুল হক ও বোনারপাড়া ইউপি সদস্য আব্দুল হামিদ আলী সরকার সুজন, সাধারণ সম্পাদক শাহ আলম প্রমুখ।

বক্তারা অবিলম্বে তিস্তামুখ ঘাট হতে বাহাদুরাবাদ ঘাট পর্যন্ত রেলসহ সড়ক সেতু নির্মাণ, ভরতখালী ও তিস্তামুখ ঘাটের রেলওয়ে কার্যক্রম পূণরায় চালু এবং রামসাগর ট্রেন ও শাটল ট্রেন পূণরায় চালু না করলে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন বলে জানান।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.