Friday, August 14

গাইবান্ধা সদরের কামারজানীতে বন্যা পরিস্থিতি অবনতি

0

মো:শামসুর রহমান হৃদয়,গাইবান্ধা প্রতিনিধি: ব্রহ্মপুত্র নদের পানি মঙ্গলবার(১৪জুলাই)দুপুর ১২টায় বিপদসীমার ৯৯ সেন্টিমিটার,ঘাঘট নদীর পানি বিপদসীমার ৭৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হওয়ার ফলে গাইবান্ধা সদরের নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়ে বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে।

সদর উপজেলার কামারজানী ইউনিয়নের কামারজানী বাজার, চিথুলিয়া দিগর, সিধাই, হাঁসধরা ও খামার কামারজানী ও বাটিকামারী পারদিয়ারা, কড়াইবাড়ি, কুন্দেরপাড়াসহ এ ইউনিয়নের চরাঞ্চল ও নিম্নাঞ্চল বন্যায় প্লাবিত হয়েছে।এতো চরম দূর্ভোগে পড়েছে এ অঞ্চলের বানভাসী মানুষ।এরই মধ্যে কেউ কেউ বিভিন্ন বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ও আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে আবার কেউ কেউ নিজ ঘর আকড়ে ধরে বাড়ীতেই পানিবন্দী জীবনযাপন করছে।এসকল বন্যা কবলিত এলাকায় বিশুদ্ধ পানি ও পয়ঃনিষ্কাশনের শংকট দেখা দিয়েছে।

এসকল বন্যা এলাকার পরিস্থিতি পর্যবেক্ষণে মঙ্গলবার (১৪জুলাই) দুপুরে কামারজানীর বন্যার্ত এলাকা পরিদর্শন করেছেন গাইবান্ধা সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রসূন কুমার চক্রবর্তী।পরিদর্শনে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনিসুর রহমান, কামারজানী ইউপি চেয়ারম্যান আব্দুস ছালাম। এসময় আরও ছিলেন ইউপি সদস্য আবু তালেব আকন্দ, আবু সাঈদ মাস্টার, মাজু আহমেদ, ইউপি সচিব সরওয়ার হোসেন, ইউডিসি উদ্যোক্তা মাহাবুবুর রহমান প্রমুখ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.