Wednesday, August 19

গাইবান্ধা হাসপাতালের ডাক্তার বিশ্বেশ্বর করোনায় আক্রান্ত

0

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালের ডাক্তার বিশ্বেশ্বর চন্দ্র সরকার করোনায় আক্রান্ত হয়েছেন (কোভিড-১৯)। আজ শনিবার আইইডিসিআর হতে প্রাপ্ত নমুনা পরীক্ষার ফলাফলে জানা গেছে, তার শরীরে কোভিড-১৯ পজেটিভ।

সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আশরাফুজ্জামান সরকার করোনায় আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন। ডাক্তার বিশ্বেশ্বর চন্দ্র সরকার সুন্দরগঞ্জ উপজেলার সোনারায় ইউনিয়নর পশ্চিম শিবরাম গ্রামের বিরেন চন্দ্র সরকারের ছেলে।

বর্তমানে তিনি নিজ বাড়িতে অবস্থান করছেন। জানা গেছে, গত ২৫ এপ্রিল তিনি নিজে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে নমুনা পরীক্ষার জন্য স্যামপল (শরীরের উপকরণ) দিয়ে গেছেন। চলতি বছরের ফেব্রুয়ারী মাসে ডাক্তার বিশ্বেশ্বর চন্দ্র সরকার গাইবান্ধা সদর হাসপাতালে যোগদান করেন। এর আগে তিনি সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিকেল অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.