Wednesday, August 19

গাছ-বাঁশ দিয়ে নিজেদের রাস্তাঘাট বন্ধের বিরুদ্ধে রুল জারি

0

সরওয়ার কামাল জামান, কক্সবাজার জেলা সংবাদদাতা: লকডাউনের পরিপ্রেক্ষিতে অনেকেই অতি উৎসাহী হয়ে নিজেদের রাস্তাঘাট গাছ এবং বাঁশ দিয়ে বন্ধ করে দিচ্ছে। এতে প্রশাসন, সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি চলাচল, হাসপাতালে রোগী এবং নিত্য প্রয়োজনীয় ও জীবন রক্ষাকারী সামগ্রী পরিবহন ব্যাহত হওয়ার যথেষ্ট সম্ভাবনা বিদ্যমান।

সুতরাং এ ধরনের আইন বিরুদ্ধ কাজ না করার জন্য চকরিয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জনসাধারণকে সতর্ক করা হয়েছে। চকরিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা নুরুদ্দিন মুহাম্মদ শিবলী নোমান এই আদেশ জারি করেছেন। তার জারি করা আদেশের বিবরণটি হুবহু তুলে ধরা হলো।

প্রিয় চকরিয়াবাসী

উপজেলা প্রশাসনের নির্দেশনা ব্যতীত নিজ উদ্যোগে কোন রাস্তাঘাট বন্ধ না করার জন্য অনুরোধ করা হলো।

এতে করে প্রশাসন, সেনাবাহিনী ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি চলাচল, হাসপাতালে রোগি, নিত্য প্রয়োজনীয় ও জীবন রক্ষাকারী সামগ্রী পরিবহন ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে।

এছাড়া এ সুযোগে মূল রাস্তার ভেতরের দিকে জনসমাগম হওয়ার সুযোগ রয়েছে।
কাউকে অতি উৎসাহী হয়ে এধরণের বেআইনি কর্মকান্ডে জড়িত না হয়ে বরং নিজ ও পরিবারের সুরক্ষার্থে নিজ নিজ ঘরে অবস্থান করতে অনুরোধ করা হলো।

অন্যথায় জনস্বার্থে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান
উপজেলা নির্বাহী অফিসার
চকরিয়া, কক্সবাজার।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.