Wednesday, September 16

গাজায় বিক্ষোভে ইসরাইলি গুলি, নিহত ২

0

গাজা উপত্যকার সীমান্ত বরাবর শুক্রবারের বিক্ষোভে ইসরাইলি সেনাবাহিনীর গুলিতে দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

নিহতরা হলেন, ৩০ বছর বয়সী করিম আবু ফাতিয়ার ও ২৬ বছর বয়সী সাদি মোয়ামের।
মধ্য গাজার বুরেইজ শহরে ফাতিয়ার, আর সাদি রাফাহ শহরের কাছাকাছি দক্ষিণ গাজায় নিহত হন। তাদের দুজনেরই মাথায় গুলি লেগেছে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ২৭০ জনের বেশি আহত হয়েছেন। এর মধ্যে ৭০ জনই গুলিবিদ্ধ হয়েছেন।

হতাহতের ব্যাপারে ইসরাইলি সেনাবাহিনী কিছু জানে না বলে জানিয়েছে। তবে তারা বলেছে, সীমান্ত বরাবর বিক্ষোভে তারা প্রকাশ্যে গুলি করেছে।

গত ৩০ মার্চ শুরু হওয়া বিক্ষোভে ইসরাইলি গুলিতে ১৭১ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের অধিকাংশই সীমান্ত সহিংসতায় নিহত হন।
গত জুলাইয়ে একজন ইসরাইলি স্নাইপারও নিহত হয়েছেন।

এদিকে জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুয়েতেরেস শুক্রবার বলেছেন, জাতিসংঘ নির্দেশিত সশস্ত্র বাহিনী কিংবা নিরস্ত্র পর্যবেক্ষক মোতায়েনের মাধ্যমে ফিলিস্তিনি জনগণের সুরক্ষা ব্যবস্থা উন্নত করা যাবে। তিনি বলেন, এতে করে সেখানে জাতিসংঘের বেসামরিক উপস্থিতি কিংবা সহায়তা বাড়ানো সম্ভব।

গত জুনে জাতিসংঘের সাধারণ পরিষদে গৃহীত হওয়া এক প্রস্তাবে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরাইলের অতিরিক্ত বলপ্রয়োগের নিন্দা জানানো হয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.