মুহাম্মদ আতিকুর রহমান (আতিক), গাজীপুর জেলা প্রতিনিধি : গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর এক হাজতি ৭ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে মারা গেছেন। তার নাম ইয়াসের আলী সুমন (৪২)। তিনি চট্টগ্রামের সন্দ্বীপ থানার মুছাপুর গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ জেলার মোঃ আনোয়ার হোসেন জানান, সকালে ইয়াসের আলী বুকে ব্যাথা অনুভব করলে প্রথমে কারা হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, ঢাকার চকবাজার থানার একটি মাদক মামলায় গ্রেফতারের পর চলতি ২০১৭ সালের ১ এপ্রিল তাকে এ কারাগারে পাঠানো হয়।