গাজীপুরের টঙ্গীতে ট্রেনের লাইনচ্যুত

0

চট্টগ্রামগামী মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে।গাজীপুরের টঙ্গীতে ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছিলো ট্রেন।আজ সোমবার (২৫ ডিসেম্বর) সকাল পৌনে ১০ টার দিকে এ ঘটনা ঘটে বলে গণমাধ্যমকে জানিয়েছেন টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁর্ড়ির ইনচার্জ ছোটন শর্মা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, টঙ্গী ব্রিজের পাশে লাইনচ্যুত হয়েছে। কতক্ষণে ঠিক হবে বলা যাচ্ছে না। তবে ঢাকা হতে জয়দেবপুরমুখী ট্রেন চলাচল শুরু হতে সময় লাগবে।

টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁর্ড়ির ইনচার্জ ছোটন শর্মা জানায়, স্টেশন পার হওয়ার পর টঙ্গী ব্রিজের পাশে ঢাকা অংশে চট্টগ্রামগামী মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে। সকাল পৌনে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। কাজ চলমান রয়েছে। স্বাভাবিক হতে কিছু সময় লাগবে।

জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার হানিফ আলী জানান, ওই মালবাহী ট্রেন দুর্ঘটনার ফলে ঢাকা ময়মনসিংহ ও ঢাকা রাজশাহী রেললাইনে ট্রেন চলাচলের ব্যাঘাত ঘটেনি। ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.