গাজীপুরের নির্বাচন দেখেই পরবর্তী নির্বাচনের সিদ্ধান্ত নেবো : মওদুদ

0

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন সরকার ও ইসির জন্য এসিড টেস্ট। আমরা দেখবো এই নির্বাচনে তারা কী করে। খুলনার মতো যদি গাজীপুরে নির্বাচন হয় তবে তার পরিণতি হবে ভয়ঙ্কর। এ নির্বাচন দেখেই আমরা পরবর্তী সিদ্ধান্ত নেবো।

শনিবার (২৩ জুন) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে বাংলাদেশ ইয়ুথ ফোরাম আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মওদুদ বলেন, এই নির্বাচনের পরে আমরা চূড়ান্তভাবে সিদ্ধান্ত নেবো রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনে অংশগ্রহণ করবো কিনা। আমরা মনোনয়ন দেবো, সবকিছুই করবো। কিন্তু গাজীপুরের নির্বাচন দেখেই পরবর্তী সিদ্ধান্ত নেবো। নির্বাচনের সময় খুব বেশি একটা নেই। সুতরাং এখন সময় এসেছে প্রতিরোধ গড়ে তোলার। অন্যায়, অত্যাচার, জুলুম-নির্যাতন, বিচারবহির্ভূত হত্যা, মিথ্যা মামলা প্রতিহত করার শক্তি অর্জন করতে হবে।

সরকারের উদ্দেশে মওদুদ বলেন, যতই আটকিয়ে রাখেন কোনও লাভ হবে না। একদিন খালেদা জিয়াকে ছাড়তেই হবে। আমরা তাকে নিয়েই নির্বাচনে যাবো। তিনি বলেন, বিএনপির সাবেক চিফ হুইপকে পেটানোর পর গাজীপুরের এসপি হারুনের প্রমোশন হয়েছে। তাকে সরিয়ে দেওয়ার দাবি করলেও নির্বাচন কমিশন সেটা করেনি। যে নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচনের স্বার্থে একজন এসপিকে বদলি করতে পারে না, সে কমিশনের ওপর কীভাবে মানুষ আস্থা রাখবে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.